নামজারি ও জমাভাগ
জমির পরিমাণ যতই হোক, একটি আবেদনের সরকারি ফি একই।
নির্ধারিত সময়
সাধারণ ক্ষেত্রে ২৮ কার্যদিবস
সরকারি নির্ধারিত ফি
| কী বাবদ | নির্ধারিত ফি |
|---|---|
| আবেদনের কোর্ট ফি | ২০ টাকা |
| আবেদন নোটিশ জারি ফি | ৫০ টাকা |
| ডিসিআর ফি | ১,১০০ টাকা |
| সব মিলিয়ে | ১,১৭০ টাকা |
| রিভিউ আবেদনের কোর্ট ফি ও নোটিশ ফি | ৭০ টাকা |
| রিভিউ ডিসিআর ফি | ১,১০০ টাকা |
| খতিয়ান, অনলাইন আবেদনে | ১০০ টাকা |
| খতিয়ান সংশোধনের আবেদন | ২০ টাকা |
| মৌজা ম্যাপ, ডাক মাশুলসহ | ৬৩০ টাকা |
সূত্র
ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা পোর্টাল, "ভূমিসেবার নির্ধারিত ফি"
পোর্টালে সরাসরি প্রকাশিত, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেখা
আপনার ক্ষেত্রে আসলে কত লেগেছে?
উপরের সংখ্যাগুলো কাগজে লেখা। বাস্তবে এর চেয়ে বেশি লাগলে সেটিই আসল তথ্য, এবং সেটি কোথাও লেখা থাকে না। দুটো সংখ্যা যথেষ্ট: কত টাকা, কত দিন। নাম, ফোন নম্বর বা অ্যাকাউন্ট লাগে না।
আপনার অভিজ্ঞতা জানান