সমস্যা
English

সরকারি ফি ও নির্ধারিত সময়

জন্ম নিবন্ধন

জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। সংশোধনের পর নতুন সনদের কপিও বিনামূল্যে।

নির্ধারিত সময়

স্থানীয় নিবন্ধক কার্যালয়ভেদে আলাদা, দপ্তরের নিজস্ব চার্টারে লেখা থাকে

জেলা প্রশাসকের সংশোধন-সংক্রান্ত আদেশে সংক্ষুব্ধ হলে আদেশের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে আপিল করা যায়। আপিল বিনামূল্যে, নিষ্পত্তির সময়সীমা ৬০ কার্যদিবস।

সরকারি নির্ধারিত ফি

কী বাবদনির্ধারিত ফি
জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত নিবন্ধনবিনা ফিসে
৪৫ দিন পর থেকে ৫ বছর পর্যন্ত২৫ টাকা
৫ বছর পর থেকে৫০ টাকা
তথ্য সংশোধনের আবেদন১০০ টাকা
নাম, পিতা-মাতার নাম বা ঠিকানা সংশোধনের আবেদন৫০ টাকা
মূল সনদ, বা সংশোধনের পর সনদের কপিবিনা ফিসে
সনদের নকল সরবরাহ৫০ টাকা

সূত্র

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন। "জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিসের হার"

বিজ্ঞপ্তি প্রকাশ ২২ ফেব্রুয়ারি ২০২৩

সরকারি পাতাটি দেখুন

আপনার ক্ষেত্রে আসলে কত লেগেছে?

উপরের সংখ্যাগুলো কাগজে লেখা। বাস্তবে এর চেয়ে বেশি লাগলে সেটিই আসল তথ্য, এবং সেটি কোথাও লেখা থাকে না। দুটো সংখ্যা যথেষ্ট: কত টাকা, কত দিন। নাম, ফোন নম্বর বা অ্যাকাউন্ট লাগে না।

আপনার অভিজ্ঞতা জানান