সমস্যা
English

সরকারি ফি ও নির্ধারিত সময়

হোল্ডিং ট্যাক্স

কর ধরা হয় বাড়ির নির্ধারিত বার্ষিক মূল্যায়নের উপর শতকরা হারে, থোক অঙ্কে নয়।

নির্ধারিত সময়

বার্ষিক মূল্যায়ন নির্ধারণে ৯০ দিন

প্রয়োজনীয় সব তথ্য ও দলিল পাওয়ার সাপেক্ষে ৯০ দিন। নতুন নির্মাণে কর আইনের ২৬(১) ধারা, পরিবর্তন বা পরিবর্ধনে ২৬(১)এ, ভাড়া বৃদ্ধিতে ২৭ ধারা। শুনানির নোটিশ পেলে জবাব দিতে ৭ দিন সময় দেওয়ার কথা।

সরকারি নির্ধারিত ফি

কী বাবদনির্ধারিত ফি
আবাসিক ব্যবহারে, বার্ষিক মূল্যায়নের উপরবছরে ১২%
বাণিজ্যিক বা শিল্প ব্যবহারে, বার্ষিক মূল্যায়নের উপরবছরে ২৩%

একটি সতর্কতা

এই হার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত হার। অন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার হার আলাদা হতে পারে, নিজের দপ্তরের চার্টার দেখে নিন।

সূত্র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, "হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী"

পাতাটি হালনাগাদ ২৯ এপ্রিল ২০২৫

সরকারি পাতাটি দেখুন

আপনার ক্ষেত্রে আসলে কত লেগেছে?

উপরের সংখ্যাগুলো কাগজে লেখা। বাস্তবে এর চেয়ে বেশি লাগলে সেটিই আসল তথ্য, এবং সেটি কোথাও লেখা থাকে না। দুটো সংখ্যা যথেষ্ট: কত টাকা, কত দিন। নাম, ফোন নম্বর বা অ্যাকাউন্ট লাগে না।

আপনার অভিজ্ঞতা জানান